আমার রাইফেলের একটি গুলিতে একটি জীবন যায়: অজয় ঘোষ

সংবাদ জমিন রিপোর্টঃ
আমার রাইফেলের একটি গুলিতে একটি জীবন যায়। বৈষম‍্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে রাজধানীর চাঁনখারপুলে ছয় জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষী হিসেবে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য অজয় ঘোষের জবানবন্দি ও জেরা সম্পন্ন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। স্টেট ডিফেন্সের জেরার সময় অজয় ঘোষ বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ মানা কর্তব্য, তবে সবক্ষেত্রে নয়। ছাত্ররা নিরস্ত্র ছিলেন। আমি জানতাম– আমার রাইফেলের একটি গুলিতে একটি জীবন যায়। এ জন্য ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ সত্ত্বেও গুলি করিনি।

রবিবার (১৪ সেপ্টেম্বর) বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ জেরাকালে তিনি এ মন্তব্য করেন।

শিরোনাম