আমিরুলের হ্যাটট্রিকে দক্ষিণ কোরিয়াকে রুখে দিলো বাংলাদেশ
স্টাফ রিপোর্টারঃ
দক্ষিণ কোরিয়াকে রুখে দিলো বাংলাদেশ । অনূর্ধ্ব-২১ বিশ্বকাপ হকিতে প্রথমবার অংশ নিয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করছে বাংলাদেশ। প্রথম ম্যাচে একসময়ের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার কাছে ৫-৩ গোলে হেরেছে। আজ রবিবার অবশ্য গ্রুপের দ্বিতীয় ম্যাচে আরেক শক্তিধর দক্ষিণ কোরিয়ার সঙ্গে পিছিয়ে থেকেও ড্র আদায় করে নিয়েছে। আমিরুল ইসলামের হ্যাটট্রিকে বাংলাদেশ ৩-৩ গোলে পয়েন্ট ভাগাভাগি করেছে।
ভারতের চেন্নাইয়ে দক্ষিণ কোরিয়া বিরতির আগে ৩ গোল করে। ৮ মিনিটে প্রথম এগিয়ে যায় তারা। পেনাল্টি কর্নার থেকে লি মিনহোক পোস্টে জড়িয়ে দেন বল। ১৩ মিনিটে ব্যবধান দ্বিগুণও হয়। সন সিহানগান পেনাল্টি কর্নার থেকে কোরিয়াকে আরও এগিয়ে নেন। ৪ মিনিট পর লি মিনহিয়োক আবারও পেনাল্টি কর্নার থেকে নিজের দ্বিতীয় ও দলের হয়ে তৃতীয় গোল করেন।