আর্জেন্টিনার মেসির গোল উৎসব

স্পোর্টস ডেস্কঃ
আর্জেন্টিনার মেসির গোল উৎসব। লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্সে গোল উৎসবে জিতেছে আর্জেন্টিনা। ইন্টার মায়ামির ডিআরভি পিএনকে স্টেডিয়ামে প্রীতি ম্যাচে পুয়ের্তো রিকোকে ৬-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে। যার মধ্যে দুটি অ্যাসিস্ট করেছেন মেসি।

শুরুর পরিকল্পনা অনুযায়ী ম্যাচটি সোমবার শিকাগোতে হওয়ার কথা ছিল। আয়োজকদের ব্যাখ্যায় কম টিকিট বিক্রি বা শহরে অভিবাসন–সংক্রান্ত তৎপরতা বৃদ্ধির কারণে সেটি সরিয়ে আনা হয় মায়ামিতে।

শিরোনাম