আশুলিয়ায় অজ্ঞাত যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

সাভার প্রতিনিধিঃ
অজ্ঞাত যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার। ঢাকার সাভারের আশুলিয়ার পলাশবাড়ি এলাকা থেকে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত লাশের এখনো কোন পরিচয় মেলেনি।

জানা যায়, আশুলিয়া থানার পলাশবাড়ি এলাকায় অজ্ঞাত এক গুলিবিদ্ধ যুবককে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে স্থানীয় গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে আশুলিয়া থানার ওসি বলেন, তার পরিচয় এবং কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা বিস্তারিত জানা যায়নি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিরোনাম