আশুলিয়ায় অস্ত্রসহ ৩ সন্ত্রাসী সেনাবাহিনীর হাতে আটক

সাভার প্রতিনিধিঃ
সাভারের আশুলিয়ার ঘোষবাগ এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর সদস্যরা।

৯ অক্টোবর বৃহস্পতিবার ভোর রাতে গোপন তথ্যের ভিত্তিতে জামগড়া আর্মি ক্যাম্পের সেনাদল আশুলিয়ার ঘোষবাগ পূর্বপাড়ায় অভিযান পরিচালনা করে অস্ত্রধারী একটি গ্যাংয়ের তিন সদস্যকে আটক করে। অভিযান চলাকালে সন্ত্রাসীদের বাসায় তল্লাশি চালিয়ে একটি অত্যাধুনিক শটগান, দেশীয় তৈরি ধারালো ১৩টি চাপাতি, ৪টি ছোরা এবং চাঁদাবাজির টাকা সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের আলামত উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন মোঃ বিশাল (২০), নাজমুল (২০) ও শিপন (২২)।

শিরোনাম