আশুলিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ঢাকা প্রতিনিধিঃ
আশুলিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার।ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মাশরিকুল ইসলাম ইমন (২৮)কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের ঘটনায় একটি মামলা রয়েছে।

জানা গেছে, রোববার রাত ৯টার দিকে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের ধনিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আশুলিয়া থানায় হস্তান্তর করে র‌্যাব-৪। গ্রেপ্তার মাশরিকুল ইসলাম ইমন (২৮) আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের ধনিয়া গ্রামের মো. কামাল হোসেনের ছেলে। তিনি ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের উপ-আইন বিষয়ক সম্পাদক ছিলেন বলে জানা গেছে।

শিরোনাম