আশুলিয়ায় কবিরাজ সেজে বাসায় প্রবেশ করে একই পরিবারের ৩ জনকে খুন করা হয়

সাভার প্রতিনিধিঃ
ঢাকার সাভারের আশুলিয়ায় কবিরাজ সেজে বাসায় প্রবেশ করে একই পরিবারের তিনজনকে নৃশংসভাবে গলা কেটে হত্যার ঘটনায় এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেপ্তারকৃতরা হলো- কথিত কবিরাজ ও সিরিয়াল কিলার সাগর আলী (৩১) ও তার স্ত্রী ইশিতা বেগম (২৫)।

সোমবার দিবাগত রাতে গাজীপুরের শফিপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-৪ এর একটি দল। গ্রেপ্তার সাগর টাঙ্গাইলের মোবারক ওরফে মোগবর আলীর ছেলে। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় হত্যাকাণ্ডের সময় ভুক্তভোগীর কাছ থেকে লুট করা আংটি।

শিরোনাম