আশুলিয়ায় জালিয়াতি মামলায় গ্রেপ্তার করা হলো ভারতীয় নাগরিককে

সাভার প্রতিনিধিঃ
জালিয়াতি মামলায় গ্রেপ্তার করা হলো ভারতীয় নাগরিককে। সাভারের আশুলিয়ায় প্রতারণা ও জালিয়াতির মামলায় জগদীশ সিং (৫০) নামে এক ভারতীয় নাগরিককে উত্তরা এলাকায় থেকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল হান্নান জানান, রবিবার রাত ১১টার দিকে রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন জমজম টাওয়ার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি জগদীশ সিংসহ আরও কয়েকজন পরিকল্পিতভাবে বিশ্বাসভঙ্গ ও প্রতারণার উদ্দেশ্যে জাল-জালিয়াতির মাধ্যমে ভুয়া নথি প্রস্তুত করে স্বাক্ষর জাল করেন এবং অর্থ আত্মসাতের চেষ্টা চালান। এ ঘটনায় ভুক্তভোগী আশুলিয়া থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরই তাকে গ্রেফতার করা হয়।

শিরোনাম