আশুলিয়ায় পুলিশকে লক্ষ্য করে গুলি,ডাকাত আটক

সংবাদ জমিন ডেস্কঃ
আশুলিয়ায় পুলিশকে লক্ষ্য করে গুলি,ডাকাত আটক। ঢাকার আশুলিয়ায় পুলিশকে উদ্দেশ্য করে গুলি ছুড়ে পালানোর সময় মির্জা রুবেল সুমন (৪৫) নামে ডাকাত দলের এক সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাননান এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার রাতে আশুলিয়ার গৌরীপুর এলাকার সদরপুর রোডে ন্যাচারাল নার্সারির সামনে ডাকাতির প্রস্তুতিকালে রুবেলকে আটক করে পুলিশ। গ্রেফতার রুবেল টাঙ্গাইল জেলার সদর থানার নামদার কুমুল্লি (খানপাড়া) মহল্লার মির্জা বিষু ওরফে আব্দুর রহমানের ছেলে।

শিরোনাম