আশুলিয়ায় বাঁশঝাড় থেকে উদ্ধার করা হলো শ্রমিকের লাশ

সাভার প্রতিনিধিঃ
সাভারের আশুলিয়ায় একটি বাঁশঝাড়ের ভেতর থেকে উদ্ধার করা হলো এক নারী পোশাক শ্রমিকের রক্তাক্ত মরদেহ।এ ঘটনায় নানা আলোচনা হচ্ছে।

গতকাল সকালে আশুলিয়ার কাঠগড়া নয়াপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ওই নারীর নাম আনজু খাতুন। তিনি আশুলিয়ার নরসিংহপুরের হা-মীম গ্রুপের একটি পোশাক কারখানার অপারেটর পদে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সদর থানার ঘাগুয়া এলাকায়।পুলিশ জানায়,লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।রহস্য উম্মোচনের জোর চেষ্টা চলছে।

শিরোনাম