আশুলিয়ায় বীর মুক্তিযোদ্ধার লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

সাভার প্রতিনিধিঃ
সাভারের আশুলিয়ার কুমকুমারীর বিশিষ্ট দানবীর ও বীর মুক্তিযোদ্ধা হাজী নাসির উল্লাহর লাশ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে।তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সবাইকে কাদিয়ে পরপারে চলে যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ৩ পুত্র,৩ কন্যা,আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রাত ৯ টার দিকে কুমকুমারীর বড় মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে পাশের কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় ব্যাপক লোকের সমাগম ঘটে।এর আগে নিজ বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

শিরোনাম