আশুলিয়ায় ব্যাাপক শ্রমিক বিক্ষোভ, ১৫ কারখানায় ছুটি ঘোষণা

সাভার প্রতিনিধিঃ
আশুলিয়ায় ব্যাাপক শ্রমিক বিক্ষোভ, ১৫ কারখানায় ছুটি ঘোষণা। সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। দুই ঘণ্টা সড়ক অবরোধের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বুঝিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দেন। এ অবস্থায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আশপাশের ১৫টি কারখানায় ছুটি দেওয়া হয়েছে।

জানা যায়, জুলাই মাসের বকেয়া বেতনের কারণে গত রবিবার থেকে গতকাল বুধবার পর্যন্ত নাসা গ্রুপের নিশ্চিন্তপুরের কারখানা চার দিনের জন্য ছুটি ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ। ছুটি শেষে আজ সকালে কাজে যোগ দিতে গেলে তারা আগামী সোমবার পর্যন্ত আবার কারখানায় ছুটি ঘোষণার নোটিশ দেখতে পান। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা সকাল সাড়ে ৮টার দিকে কারখানা গুলোর সামনে ছাড়াও কারখানা সংলগ্ন বাইপাইল থেকে আবদুল্লাহপুর পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

শিরোনাম