আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলা,সাবেক এমপিসহ ৫ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা

স্টাফ রিপোর্টারঃ
গত জুলাই-অগাস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় ঢাকার আশুলিয়ায় ছয়টি মরদেহ পোড়ানোর মামলায় সাবেক এক এমপিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন বিচারকের বেঞ্চ এ আদেশ দেন।

ওই পাঁচ জনের মধ্যে ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামও রয়েছেন। তবে বাকিদের নাম তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ট্রাইব্যুনালের প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ

শিরোনাম