সাভার প্রতিনিধি:
মহাসড়কে অস্ত্রের মুখে গরু বোঝাই ট্রাকে ডাকাতি। অস্ত্রের মুখে ট্রাকের গরু ডাকাতি।সাভারের আশুলিয়ায় মহাসড়কে আটকে অস্ত্রের মুখে জিম্মি করে ট্রাকসহ ৩০টি গরু ডাকাতির ঘটনা ঘটেছে। পরে পাঁচটি গরু ও ট্রাকটি উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৯ নভেম্বর) রাতে নবীনগর-চন্দ্রা সড়কের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। রবিবার (৩০ নভেম্বর) রাতে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান এ তথ্য জানিয়েছেন।
জানা যায়, শনিবার রাতে বগুড়া থেকে ট্রাকযোগে ৩০টি গরু নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করেন এক ব্যবসায়ী। রাত ২টার দিকে নবীনগর-চন্দ্রা সড়কের ডিইপিজেড এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাস ট্রাকের গতিরোধ করে। এরপর ট্রাকের চালক ও গরু ব্যবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা গরুসহ ট্রাক নিয়ে পালিয়ে যায়। পরে ওই ব্যবসায়ী আশুলিয়া থানা পুলিশকে ঘটনাটি জানান। এ ব্যাপারে মামলা হয়েছে।