সাভার প্রতিনিধি:
যুবলীগ নেতাকে ধরতে গিয়ে মারধরে কুপোকাত পুলিশ। ঢাকার সাভারের আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে দায়ের হওয়া হত্যা মামলার আসামি ও স্থানীয় যুবলীগ নেতাকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন এক পুলিশ কর্মকর্তা। আহত পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু হাসাপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (০৯ জানুয়ারি) রাত ১১টার দিকে পুলিশের ওপর হামলার বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুবেল হাওলাদার।
এর আগে রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার গোমাইল বাংলাবাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।হামলার শিকার পুলিশ কর্মকর্তা হলেন- আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলাম।