আশুলিয়ায় সেপটিক ট্যাংকে বিস্ফোরণে প্রাণ গেলো কেয়ারটেকারের, আহত-৫

সাভার প্রতিনিধিঃ
আশুলিয়ায় সেপটিক ট্যাংকে বিস্ফোরণে প্রাণ গেলো কেয়ারটেকারের, আহত-৫। ঢাকার সাভারের আশুলিয়ায় সেপটিক ট্যাংক বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুসহ আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

গত শুক্রবার রাতে আশুলিয়ার ভাদাইল দক্ষিণপাড়া এলাকায় মো. রহমত উল্লাহর টিনশেড বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কারের সময় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম গোলাম রাব্বানী (৫০)। তিনি ওই বাড়ির ভাড়াটে এবং বাড়ির কেয়ারটেকারের দায়িত্বে ছিলেন।

শিরোনাম