আশুলিয়ায় হেরোইনসহ দুই মাদক কারবারি পাকড়াও

সাভার প্রতিনিধি:
হেরোইনসহ দুই মাদক কারবারি পাকড়াও। সাভারের আশুলিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে ১০০ পুড়িয়া হেরোইনসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম।

গ্রেপ্তাররা হলেন, ঢাকার ধামরাই পৌরসভার কুমরাইল এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে লেহাজ উদ্দিন (৫৫) ও আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের চাকলগ্রাম এলাকার শুকুর আলীর ছেলে আব্দুল আজিজ (৪৫)।

শিরোনাম