আসন বহালের দাবিতে বাগেরহাটে ৩ দিনের হরতাল সর্বদলীয় সম্মিলিত কমিটির

খুলনা প্রতিনিধিঃ
আসন বহালের দাবিতে বাগেরহাটে ৩ দিনের হরতাল সর্বদলীয় সম্মিলিত কমিটির। বাগেরহাটের ৪টি সংসদীয় আসনের মধ্যে একটি কমিয়ে জেলায় ৩টি সংসদীয় আসন করে সীমানা চূড়ান্ত করে গেজেট প্রকাশের প্রতিবাদ এবং চারটি আসন বহাল রাখার দাবিতে ৫ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট শহরের ধানসিঁড়ি মিলনায়তনে এক জরুরি সভা শেষে এই কর্মসূচি ঘোষণা করেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা।

শিরোনাম