আসামি ছিনিয়ে নিতে থানায় হামলা চালালো স্বেচ্ছাসেবক লীগ নেতা

নিজস্ব প্রতিনিধিঃ
হত্যা মামলার আসামি ছিনিয়ে নিতে থানায় সন্ত্রাসী হামলা চালিয়েছে বগুড়ার শাহাজানপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এবং মাঝিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান।

বগুড়ার শাজাহানপুর থানায় শনিবার রাত সাড়ে ১০ টার দিকে এ হামলা চালানো হয়। এতে ৫ থেকে ৬ জন পুলিশ সদস্য গুরুতর আহত হন। এর মধ্যে দুই জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় নুরুজ্জামানসহ ৮জনকে গ্রেপ্তার করে পুলিশ।

শিরোনাম