আসিফ ও মাহফুজের পদত্যাগ

সংবাদ জমিন রিপোর্ট:
আসিফ ও মাহফুজের পদত্যাগ। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং উপদেষ্টা মাহফুজ আলম পদত্যাগ করেছেন। বুধবার (১০ ডিসেম্বর) বিকালে তারা দুজন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্র গ্রহণ করে প্রধান উপদেষ্টা বলেছেন, সরকারে থেকে যে অভিজ্ঞতা তোমরা অর্জন করেছো—তা ভবিষ্যৎ জীবনে অবশ্যই কাজে লাগাতে হবে। এদিন সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান প্রেস সচিব শফিকুল আলম।

প্রধান উপদেষ্টাকে উদ্ধৃতি করে প্রেস সচিব বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দেওয়া এই দুই ছাত্রনেতার পদত্যাগপত্র গ্রহণের পর প্রধান উপদেষ্টা তাদের ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনা করেন। তিনি বলেছেন, অভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে তোমরা যেভাবে জাতিকে ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তির পথে অবদান রেখেছো—তা জাতি মনে রাখবে। আমি বিশ্বাস করি ভবিষ্যতেও গণতান্ত্রিক উত্তোলন ও বিকাশে তোমরা একইভাবে সক্রিয় ভূমিকা রাখবে।’

শিরোনাম