মাদারীপুর প্রতিনিধি
আ.লীগের কার্যালয় খোলা নিয়ে মাদারীপুরে উত্তেজনা। মাদারীপুরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের নেতাদের প্রকাশ্যে সক্রিয়তা ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়েছে। শহীদ মিনারে ফুল দেওয়া ও দলীয় কার্যালয় খোলা–বন্ধকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অবস্থান নেওয়ার ঘটনায় জেলাজুড়ে আলোচনা-সমালোচনা চলছে।
একাধিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে শহীদ মিনারে ফুল দিতে আসেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে। গণঅভ্যুত্থানের সময় ছাত্র হত্যা মামলাসহ তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সম্প্রতি তিনি কারাগার থেকে জামিনে মুক্ত হন।