আ.লীগ ও জাতীয় পার্টি এবং ১৪ দলকে ছাড়া আমি নির্বাচনে যাবো না: কাদের সিদ্দিকী

বিশেশষ প্রতিনিধিঃ
আ.লীগ ও জাতীয় পার্টি এবং ১৪ দলকে ছাড়া আমি নির্বাচনে যাবো না। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, ‘আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ, ভাসানীর আওয়ামী লীগ, বাংলাদেশের মানুষের আওয়ামী লীগ ও ভোটারদের আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ১৪ দলকে যদি ভোটের বাইরে রাখা হয়, তাহলে আমি গামছা নিয়ে নির্বাচনে যাবো না। আমি একজন মুক্তিযোদ্ধা, জয় বাংলা বলে মুক্তিযুদ্ধ করেছি। বঙ্গবন্ধু আমার ধ্যান-জ্ঞান, আমার চৈতন্য।’

সোমবার (১০ নভেম্বর) বিকালে টাঙ্গাইলের সখীপুরের বহেড়াতৈল ইউনিয়নে বহেড়াতৈল হাই স্কুল মাঠে দলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শিরোনাম