ইউক্রেনকে ন্যাটো ও ক্রিমিয়ার আশা ছাড়তে বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্কঃ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে ন্যাটো জোটে যোগদান ও রাশিয়ার দখল করা ক্রিমিয়া পুনরুদ্ধারের আশা ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। সোমবার (১৮ আগস্ট) ওয়াশিংটনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের আগে তিনি এ অবস্থান জানালেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার আলাস্কায় বৈঠকের পর ট্রাম্প এবার চাপ দিচ্ছেন ইউক্রেনকে। ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ সংঘাতের অবসানে কিয়েভকে শান্তিচুক্তি মেনে নিতে উদ্বুদ্ধ করতে চান তিনি। যুদ্ধটিতে এখন পর্যন্ত লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছে, নিহত হয়েছেন দশ হাজারেরও বেশি।

শিরোনাম