ইউনিয়ন বিএনপির সম্পাদক নির্বাচিত হলেন উপদেষ্টা মাহফুজ আলমের বাবা

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
ইউনিয়ন বিএনপির সম্পাদক নির্বাচিত হলেন উপদেষ্টা মাহফুজ আলমের বাবা। লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান বাচ্চু।

সদস্যদের ভোটের মাধ্যমে তিনি এ পদে নির্বাচিত হন। মোরগ প্রতীকে তিনি ২৬৬ ভোট পেয়েছেন। এর আগেও তিনি ইছাপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি ছিলেন।

শিরোনাম