ইউপি চেয়ারম্যান থেকে জাতীয় সংসদ: বগুড়ার দুই নেতাকে ঘিরে প্রত্যাশা

বগুড়া প্রতিনিধি:
বগুড়ার প্রত্যন্ত এলাকার ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান থেকে দু’জন পর্যায়ক্রমে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার এদের একজন মীর শাহে আলম প্রতিমন্ত্রী এবং অপরজন আবদুল মহিত তালুকদার সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। বগুড়াবাসী ৩৫ বছর পর প্রতিমন্ত্রী পাওয়ার পাশাপাশি তাদের এ সফলতায় উচ্ছ্বসিত ও গর্বিত। সবার আশা, তারা নির্বাচনের আগে দেওয়া তাদের প্রতিশ্রুতিগুলো পূরণ করবেন। জেলার অসমাপ্ত ও নতুন কাজগুলো শেষ করবেন।

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনটি শিবগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। জেলা বিএনপির সহ-সভাপতি ও শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি মীর শাহে আলম প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন এক লাখ ৪৫ হাজার ২৪ ভোট। তার নিকটতম জামায়াতে ইসলামীর সাবেক এমপি আবুল আজাদ মোহাম্মদ শাহাদুজ্জামান পেয়েছেন ৯৩ হাজার ৫৪৮ ভোট।

শিরোনাম