ইজিবাইককে চাপা দিয়ে বাস খাদে,নিহত-৬,আহত-১০

বিশেষ প্রতিনিধি:
ইজিবাইককে চাপা দিয়ে বাস খাদে,নিহত-৬,আহত-৬। মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইককে চাপা দিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ছয় জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে দশ জন। রবিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কে সদর উপজেলার মিলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মাদারীপুরের মোস্তফাপুরের হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে একজন মাদারীপুর শহরের কলেজ রোড এলাকার বাসিন্দা পান্নু মুন্সী। তিনি দুর্ঘটনাকবলিত সার্বিক পরিবহনের সহকারী হিসেবে কর্মরত ছিলেন। এ ছাড়া নিহত তিন জন ইজিবাইকের যাত্রী। বাকি দুই জনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শিরোনাম