ইজিবাইকে বাসচাপায় প্রাণ গেলো একই পরিবারের ৪ জনের

বিশেষ প্রতিনিধি:
ইজিবাইকে বাসচাপায় প্রাণ গেলো একই পরিবারের ৪ জনের। দিনাজপুরে ইজিবাইকে বাসের চাপায় একই পরিবারের চার জন নিহত এবং কমপক্ষে আরও চার জন আহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে দিনাজপুর সদর উপজেলার নশিপুর এলাকায় গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলার খানপুর এলাকার ইয়াকুব আলীর স্ত্রী মর্জিনা খাতুন (৫৫); তার ছেলের বউ সার্জিনা বেগম (৪০), মেয়ে সাজিয়া বেগম (১৫) এবং ১১ বছরের শিশু সুমি আক্তার।

শিরোনাম