ইজিবাইক চালককে পিটিয়ে হত্যা,আটক-৪

বিশেষ প্রতিনিধিঃ
ইজিবাইক চালককে পিটিয়ে হত্যা,আটক-৪।নারায়ণগঞ্জের ফতুল্লায় মোমিন মিয়া (৩০) নামে এক ব্যাটারিচালিত ইজিবাইক চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে চার জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকালে ফতুল্লার পঞ্চবটি এলাকায় এ ঘটনা ঘটে।নিহত মোমিন মিয়া ফতুল্লার উত্তর নরসিংপুর এলাকার জালাল মিয়ার ছেলে।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, নিহতের শরীরে কিল-ঘুষিসহ আঘাতের চিহ্ন রয়েছে। তিন জন ছিনতাইকারী মাদক খাওয়াকে কেন্দ্র করে তাকে পিটিয়ে হত্যা করেছে।

শিরোনাম