ইতালিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বাংলাদেশি যুবকের

মাদারীপুর প্রতিনিধি:
ড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বাংলাদেশি যুবকের। সংসারের অভাব ঘোচাতে আর বুকভরা স্বপ্ন নিয়ে পাড়ি জমিয়েছিলেন দূর প্রবাসে। কিন্তু সেই স্বপ্নের ডানা মেলার আগেই থেমে গেলো এক তরুণের জীবনযাত্রা। ইতালির মিলান শহরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন মাদারীপুরের ডাসার উপজেলার যুবক বেল্লাল বেপারী (২৫)।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে মিলানের একটি সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় দ্রুতগতির একটি প্রাইভেটকার তাকে সজোরে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করেন। টানা চার দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

শিরোনাম