ইফতার সামগ্রীর দামে স্বস্তি

সংবাদ জমিন ডেস্ক:
পবিত্র মাহে রমজান শুরু হতে যাচ্ছে। এই অবস্থায় রমজানের ইফতারির অধিকাংশ পণ্যের দামে স্বস্তি দেখা গেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) পুরান ঢাকার কয়েকটি বাজার ঘুরে রমজানের পণ্যের দামের চিত্র দেখা গেছে।

পুরান ঢাকার রায়সাহেব বাজারের কয়েকটি সবজি ও মুদির দোকানে দেখা গেছে—ছোলা ৮৫ টাকা কেজি, মুড়ি খোলা ৮০ টাকা, বেগুন ৮০ টাকা, বেসন ১২০ টাকা, পেয়াজ ৬৫ টাকা, সয়াবিন তেল ১৯৫ টাকা, শশা ৮০ টাকা, কাচামরিচ ১৬০ টাকা কেজি, টমেটো ৬০-৭০ টাকা, ধনিয়াপাতা ৮০ টাকা, আলু ২৫ টাকা এবং প্যাকেট করা মুড়ি ১৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে। রায়সাহেব বাজারের কয়েকজন দোকানি জানান, খোলা মুড়ির দাম কেজিতে ৫ টাকা বেড়েছে। আগে ৭৫ টাকা হতো, এখন ৮০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

শিরোনাম