ইয়াবা দিয়ে স্বামীকে ফাঁসানোর চেষ্টা স্ত্রীর

নিজস্ব প্রতিনিধিঃ
ইয়াবাসহ রুমা আক্তার (৩০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার স্বামী কাওছার আহম্মেদের কাছে ইয়াবা আছে বলে ৯৯৯ এ ফোন করেন তিনি। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁও থানার পশ্চিম নাখালপাড়া থেকে রুমাকে গ্রেপ্তার করা হয়। এসময় ইয়াবা বিক্রির অভিযোগে জাকির (৩৩) নামে আরও একজনকে গ্রেপ্তার হয়।

পুলিশ জানায়,বিয়ের পর হতে উভয়ের মধ্যে ঝগড়া চলে আসছিল।আর সে ঝগড়ার রেশ ধরে স্বামীকে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা করে ঐ স্ত্রী।

শিরোনাম