ইরাকে নিহত প্রবাসীর মরদেহ ঢাকায়

সংবাদ জমিন ডেস্ক:
নিহত প্রবাসীর মরদেহ ঢাকায়। ইরাকে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী মোহাম্মদ শ্রাবণের মরদেহ ঢাকায় এসে পৌঁছেছে। আজ শুক্রবার (২৯ মে) হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থেকে তার মরদেহ গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রাবণের মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেন ও শোকসন্তপ্ত পরিবারের হাতে আর্থিক সহায়তাও তুলে দেন। সম্প্রতি বাগদাদে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন প্রবাসী শ্রমিক মোহাম্মদ শ্রাবণ। বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে আজ শুক্রবার ভোর ৪টা ৪৫ মিনিটে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ এসে পৌঁছায়।

শিরোনাম