ইরানকে ১০ দিনের আলটিমেটাম ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক:
ইরানকে ১০ দিনের আলটিমেটাম ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে কোনও চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে কি না, নাকি সামরিক পদক্ষেপ নেওয়া হবে, তা আগামী ১০ দিনের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে। ওয়াশিংটনে নবগঠিত ‘বোর্ড অব পিস’-এর উদ্বোধনী সভায় মার্কিন প্রেসিডেন্ট এই হুঁশিয়ারি দেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা প্রসঙ্গে ট্রাম্প বলেন, আমাদের একটি অর্থবহ চুক্তিতে আসতে হবে, অন্যথায় ভয়াবহ কিছু ঘটবে।

সাম্প্রতিক দিনগুলোতে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি করা হয়েছে। অন্যদিকে সুইজারল্যান্ডে মার্কিন ও ইরানি প্রতিনিধিদের মধ্যে আলোচনায় অগ্রগতির খবরও পাওয়া গেছে। ট্রাম্প জানান, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনার ইরানের প্রতিনিধিদের সঙ্গে ‘খুব ভালো কিছু বৈঠক’ করেছেন। তবে তিনি সতর্ক করে বলেন, ইরানের সঙ্গে অর্থবহ চুক্তি করা সহজ নয়। যদি তা না হয়, তবে খারাপ কিছু ঘটবে।

শিরোনাম