ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিলে ইরানের বিরুদ্ধে কয়েক সপ্তাহব্যাপী সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে মার্কিন সামরিক বাহিনী। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের দুজন কর্মকর্তা। এর ফলে দুই দেশের মধ্যে অতীতের সংঘাতগুলোর চেয়েও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তারা জানান, এই পরিকল্পনার ফলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক প্রচেষ্টার ঝুঁকি আরও বেড়ে গেলো। তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে স্থবির হয়ে পড়া কূটনীতি পুনরুজ্জীবিত করতে গত সপ্তাহে ওমানে দুই দেশের কূটনীতিকরা আলোচনা করেছেন। তবে এরই মধ্যে ট্রাম্প ওই অঞ্চলে বিপুল সেনা সমাবেশ ঘটিয়েছেন, যা নতুন সামরিক অভিযানের আশঙ্কা তৈরি করছে।