ইরানের সঙ্গে সংঘাত এড়াতে উপসাগরীয় মিত্রদের সতর্ক করেছে সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের সঙ্গে সংঘাত এড়াতে উপসাগরীয় মিত্রদের সতর্ক করেছে সৌদি আরব। ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মাত্রা এবং সময় নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে সৌদি আরব। তেহরান বা তার মিত্রদের (প্রক্সি) পক্ষ থেকে বড় ধরনের কোনও পাল্টা জবাব এড়াতে এবং অঞ্চলটিকে একটি ভয়াবহ যুদ্ধের দিকে ধাবিত হওয়া থেকে রক্ষা করতে উপসাগরীয় মিত্র দেশগুলোকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে রিয়াদ।

মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই-এর প্রতিবেদনে জানা গেছে, শনিবার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বাহরাইন, কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের নেতাদের সঙ্গে এক জরুরি ফোনালাপে এই বার্তা পৌঁছে দেন। ইরানের পাল্টা হামলার ঘটনায় সৌদি আরবের আনুষ্ঠানিক নিন্দার পরপরই তিনি এই ব্যক্তিগত উদ্যোগ নেন।

শিরোনাম