ইরানে কয়েক সপ্তাহব্যাপী স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক:
ইরানে কয়েক সপ্তাহব্যাপী বড় ধরনের স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন। মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন সেনা ও মেরিন সদস্যের আগমনের মাঝেই এই খবর সামনে এলো। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি যুদ্ধের তীব্রতা বাড়ানোর সিদ্ধান্ত নেন, তবে এটি সংঘাতের এক বিপজ্জনক নতুন অধ্যায় হিসেবে চিহ্নিত হবে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এ খবর জানিয়েছে।

পেন্টাগনের এই পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, সম্ভাব্য এই স্থল অভিযান কোনও সর্বাত্মক আক্রমণ বা দখলদারিত্ব হবে না। বরং এতে স্পেশাল অপারেশন ফোর্স এবং প্রচলিত পদাতিক বাহিনীর সমন্বয়ে অতর্কিত অভিযান চালানো হতে পারে। অত্যন্ত সংবেদনশীল এই সামরিক পরিকল্পনা নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে কাজ করছে ওয়াশিংটন।

শিরোনাম