ইসরায়েলের বিমান হামলায় লেবাননে প্রাণ গেলো দুই বাংলাদেশির

সংবাদ জমিন রিপোর্ট:
বিমান হামলায় লেবাননে প্রাণ গেলো দুই বাংলাদেশির । ইসরায়েলের বিমান হামলায় দুই বাংলাদেশি কর্মী লেবাননে নিহত হয়েছেন। সোমবার (১১ মে) স্থানীয় সময় দুপুর ১২টার দিকে এই হামলার ঘটনা ঘটে।

লেবাননের বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান মোহাম্মদ আনোয়ার হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। দূতাবাস সূত্রে জানা যায়, নিহত দুই প্রবাসী কর্মী হলেন— শফিকুল ইসলাম এবং মো. নাহিদুল ইসলাম। তাদের বাড়ি সাতক্ষীরা জেলায়।

শিরোনাম