আন্তর্জাতিক ডেস্ক:
ক্ষেপণাস্ত্র হামলা, নিহত-১। ইসরায়েলের মধ্যাঞ্চলে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত একজন নিহত হয়েছেন। দেশটির জরুরি সেবা সংস্থার বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। হামলায় আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।
ইসরায়েলের উদ্ধারকারী সংস্থা মাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জানিয়েছে, মধ্যাঞ্চলের দুটি পৃথক স্থানে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে এই হতাহতের ঘটনা ঘটে। সংস্থাটির মতে, হামলায় গুচ্ছ বোমা ব্যবহার করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এমডিএ-র তথ্য অনুযায়ী, মধ্যাঞ্চলের একটি নির্মাণাধীন এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ৪০ বছর বয়সী দুই ব্যক্তি আশঙ্কাজনকভাবে আহত হন। তাদের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। অন্যজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।