ইসলামাবাদে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত-৩১

আন্তর্জাতিক ডেস্ক:
জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত-৩১। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি শিয়া মসজিদে জুমার নামাজের সময় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। তরলাই এলাকার খাদিজা আল-কুবরা ইমামবারগাহে ঘটা এই হামলায় আহত হয়েছেন আরও ১৬৯ জন। শুক্রবার (৬ জানুয়ারি) এই রক্তক্ষয়ী ঘটনা ঘটে। জেলা প্রশাসনের একজন মুখপাত্র হতাহতের এই তথ্য নিশ্চিত করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইসলামাবাদ পুলিশের মুখপাত্র তাকি জাওয়াদ জানিয়েছেন, প্রাথমিক আলামত অনুযায়ী এটি একটি আত্মঘাতী হামলা বলে ধারণা করা হচ্ছে। নিহতদের মধ্যে ইসলামাবাদ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) সৈয়দ আলী নাসির রিজভীর এক কাজিন রয়েছেন। এছাড়া আইজিপির আরও এক আত্মীয় এই হামলায় আহত হয়েছেন।

শিরোনাম