ইসলামী আন্দোলন কর্মীর হাত-পা ভেঙ্গে দিলো বিএনপি

বরগুনা প্রতিনিধি:
ইসলামী আন্দোলন কর্মীর হাত-পা ভেঙ্গে দিলো বিএনপি। বরগুনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জালাল আকন (৪৫) নামের এক কর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে সদর উপজেলার ৭ নম্বর ঢলুয়া ইউনিয়নের লেমুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা যায়, জালাল আকন বাজার থেকে বাড়ি ফেরার পথে ১০ থেকে ১৫ জন বিএনপির নেতা-কর্মী পরিকল্পিতভাবে তার ওপর অতর্কিত হামলা চালান। এতে তার দুটি পা ভেঙে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশালে রেফার্ড করা হয়।

শিরোনাম