ইসিকে ভাগ করে নিয়েছে বিএনপি,জামায়াত ও উপদেষ্টারা: নাসিরুদ্দীন পাটওয়ারী

সংবাদ জমিন রিপোর্টঃ
গণিমতের মাল হিসেবে ইসিকে ভাগ করে নিয়েছে বিএনপি-জামায়াত-উপদেষ্টারা। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘নির্বাচন কমিশনকে (ইসি) গণিমতের মাল হিসেবে ভাগ করে নিয়েছে বিএনপি, জামায়াত, উপদেষ্টারা। আমরা জনগণের একটা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনকে দেখতে চাই।’রবিবার (১৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সাথে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘নির্বাচন কমিশনে আসতে আসতে আমাদের জুতার তলা ক্ষয় হয়ে যাচ্ছে। এই গণঅভ্যুত্থানটা যে হলো এখানে কিন্তু আওয়ামী লীগের অনেকগুলো এসেট তারা রেখে চলে গিয়েছিল। এই নির্বাচন কমিশনটা ১৫ বছর তারা নিজেদের মতো সাজিয়েছিল। এই যে তারা গণিমতের মালগুলো রেখে গিয়েছিল সেই গণিমতের মাল উপদেষ্টা, বিএনপি, জামায়াত সবাই ভাগ করে নিয়েছে।

শিরোনাম