ইস্কাটনে ককটেল বিস্ফোরণে আহত হলো পথচারী

সংবাদ জমিন রিপোর্টঃ
ককটেল বিস্ফোরণে আহত হলো পথচারী । রাজধানীর মগবাজার এলাকায় নিউ ইস্কাটন রোডে ককটেল বিস্ফোরণে আবদুল বাসির (৫০) এক পথচারী আহত হয়েছেন। রবিবার (১৬ নভেম্বর) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে ওয়াক্ফ ভবনের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আবদুল বাসিরের পায়ে ও হাতে জখম হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আবদুল বাসির জানান, প্রতিদিনের সকালে হেঁটে অফিসে যাচ্ছিলেন। ওয়াক্ফ ভবনের সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ ককটেল বিস্ফোরিত হয়। তার ধারণা, ফ্লাইওভারের ওপর থেকে ককটেলটি ছুড়ে মারা হয়েছে। হাতিরঝিল থানার ডিউটি অফিসার এসআই সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শিরোনাম