সংবাদ জমিন ডেস্ক:
ঈদে সড়কে দুর্ঘটনায় প্রাণ গেলো ২৭ জনের। ঈদের দিন রাত ও পরদিন বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। শনিবার (২১ মার্চ) রাত থেকে রবিবার বিকালের মধ্যে এসব দুর্ঘটনা ঘটে।
এর মধ্যে কুমিল্লায় ১২ জন, হবিগঞ্জে চার জন, ফেনীতে তিন জন, কিশোরগঞ্জে দুজন, সুনামগঞ্জে দুজন, পাবনা, নওগাঁ, নাটোর ও কক্সবাজারে একজন করে নিহত হয়েছেন।