উত্তরায় ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

সংবাদ জমিন রিপোর্টঃ
ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর। রাজধানীর উত্তরায় পিকআপ, সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মো. ফুয়াদ হাসান হৃদয় (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে জসিম উদ্দিন রোড ফ্লাইওভারের ঢালে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৬টার দিকে পিকআপ, সিএনজি ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী ফুয়াদ রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিরোনাম