উত্তরায় মাইক্রোবাসে আগুন

সংবাদ জমিন রিপোর্টঃ
উত্তরায় মাইক্রোবাসে আগুন। রাজধানীর উত্তরায় চলন্ত অবস্থায় একটি মাইক্রোবাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হননি। বুধবার (১২ নভেম্বর) সকাল ৭টা ১৮ মিনিটে উত্তরা জসীম উদ্দিন রোডে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, সকালে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং দ্রুত সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে। ইঞ্জিন ওভারহিট হওয়ার কারণেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। এ ঘটনায় কোনও হতাহত হয়নি। ফায়ার সার্ভিসের প্রাথমিক তদন্তে জানা গেছে, ত্রুটিপূর্ণ ইঞ্জিন বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেও আগুনের উৎপত্তি হতে পারে। আগুনে মাইক্রোবাসটির সামনের অংশ পুড়ে যায়।

শিরোনাম