ঢাকা প্রতিনিধিঃ
উত্ত্যক্তের প্রতিবাদ করায় ৪ সাংবাদিককে পিটিয়ে আহত । গাজীপুরের কাশিমপুরে তরুণীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় এক সাংবাদিকসহ চার জনকে মারধরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় গাজীপুরের কাশিমপুর থানাধীন কেপিজে বিশেষায়িত হাসপাতাল সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
হামলায় আহত সাংবাদিকের নাম রুবেল আহমেদ প্রিন্স (৩৫)। তিনি বেসরকারি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিনিধি হিসেবে সাভারে কর্মরত রয়েছেন। এ ছাড়া আহত অন্যরা হলেন– সাইদুর রহমান (৩৫), ইয়াসিন আহমেদ (৩৬) ও শরীফুল ইসলাম (৩৫)। তারা সবাই স্থানীয় কেপিজে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হামলায় কাশিমপুর এলাকার রিমেল এবং তার অনুসারীরা নেতৃত্ব দেন বলে অভিযোগ করেন রুবেল।কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।