উদ্ধার হলো গণ ভবন থেকে লুট হওয়া টাকা ও সিন্দুক

সংবাদ জমিন ডেস্কঃ
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের ভেতর থেকে গত ৫ই আগস্ট লুট হওয়া ৮ লাখ টাকাসহ একটি সিন্দুক উদ্ধার হয়েছে। গত সোমবার রাতে রাজধানীর মোহাম্মদপুর থানার রায়ের বাজার বটতলা এলাকা থেকে সিন্দুকটি উদ্ধার করা হয়।

গণভবন থেকে টাকা, আসবাবপত্র, শাড়ি-গহনা, এমনকি হাঁস-মুরগিও লুট করে নিয়ে যায়। সেদিন গণভবন থেকে লুট হওয়া মালামালের মধ্যে একটি সিন্দুক আনেন মোহাম্মদপুর থানার রায়ের বাজার এলাকার কয়েকজন ব্যক্তি। সিন্দুকটিতে ১৬ লাখ টাকা ছিল। এই টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব শুরু হলে খবর চলে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে। খবর পেয়ে নিরাপত্তা বাহিনী ও র‍্যাবের একটি টিম গিয়ে আট লাখ টাকা উদ্ধার করে। র‌্যাবের একটি সূত্র মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে। র‌্যাবের সূত্র জানায়, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশত্যাগ করেন শেখ হাসিনা।

এ সময় বিক্ষুব্ধ জনতা গণভবনে হামলা ও লুটপাট চালান। তারা গণভবন থেকে টাকা, আসবাব, শাড়ি-গয়না, এমনকি হাঁস-মুরগিও লুট করে নিয়ে যান।

গণভবন থেকে কয়েকজন মিলে একটি সিন্দুক নিয়ে যান। তাদের একজন কিছু টাকা নিয়ে গ্রামের বাড়িতে চলে যান। বাকি টাকা একজনের কাছে ছিল। এই টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব শুরু হলে একজন ফোন করে সেনাবাহিনীকে টাকার তথ্য দেন। খবর পেয়ে সেনাবাহিনী ও র‍্যাব-২-এর একটি দল রায়ের বাজারের একটি বাড়ি থেকে ৮ লাখ টাকা উদ্ধার করে।

শিরোনাম