উৎপাদন ও দাম ভাল পাওয়ায় মানিকগঞ্জে পাট চাষিদের মুখে সুখের হাসি

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
উৎপাদন ও দাম ভাল পাওয়ায় মানিকগঞ্জে পাট চাষিদের মুখে সুখের হাসি। নদী-নালা ও খাল-বিল থেকে জাগ দেওয়া পাট তুলে সোনালি আঁশ ছাড়ানো ও তা ধুয়ে রোদে শুকানোর কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন মানিকগঞ্জ জেলার চাষিরা। সেই সাথে শুকানো পাট বিক্রি নিয়ে ব্যতিব্যস্ত থাকতে হচ্ছে তাদের।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অনুকূল আবহাওয়া ও চাষীদের যথাযথ পরিচার্যার কারণে এবার পাটের বাম্পার ফলন হয়েছে। জেলার সিংগাইর,হরিরামপুর,মানিকগঞ্জ সদর,ঘিওর,শিবালয়,দৌলতপুর ও সাটুরিয়া উপজেলায় কমবেশি পাট চাষ হয়েছে। ফলন ও দাম দুটোই ভাল পাচ্ছেন। এবার জেলায় দেশি, তোষা, মেস্তা ও কেনাফ প্রজাতির পাট চাষ হয় হয়েছে। জেলায় ২০২১-২২ অর্থবছরে পাটের চাষ হয়েছিল ৩,৭৩৫ হেক্টর জমিতে। ২০২২-২৩ অর্থবছরে চাষ হয়েছিল ৩,৯৭৩ হেক্টর জমিতে। ২০২৩-২৪ অর্থবছরে চাষ হয়েছিল ৪,৬৫৬ হেক্টর জমিতে। ২০২৪-২৫ অর্থবছরে চাষ হয়েছিল ৪,২৯৫ হেক্টর জমিতে। ২০২৫-২৬ অর্থবছরে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪,২৯৫ হেক্টর।

সরেজমিনে জানা যায়, পাট থেকে সোনালি আঁশ ছাড়াতে ব্যস্ত সময় কাটাচ্ছেন চাষিরা। তাদের সঙ্গে পরিবারের নারী সদস্যরাও সহযোগিতা করছেন। সিংগাইর উপজেলার ভূমদক্ষিণ গ্রামের রাস্তার পাশের খালে পাট জাগ দিয়ে রাখা হয়েছে। সেখান থেকে পাট তুলে রাস্তার পাশে বসে আঁশ ছাড়ানোর কাজ করছেন তারা। আবার পুরুষরা পানিতে দাঁড়িয়েই আঁশ ছাড়ানোর কাজ করছেন।

জেলার সিংগাইর উপজেলার আঠালিয়ার একাধিক চাষী মাসুদসহ একাধিক চাষী জানান,উৎপাদন ও দাম ভাল পাওয়ায় আমরা বেজায় খুশি।

শিরোনাম