ঋণ খেলাপির মামলা দায়ের করায় ব্যাংকের ম্যানেজারকে পিটিয়ে আহত যুবদল নেতার

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
ঋণ খেলাপির মামলা দায়ের করায় পাবনার চাটমোহর উপজেলায় একটি ব্যাংকে ভাঙচুর চালিয়েছেন এক যুবদল নেতা। এ সময় তিনি ব্যাংকের ব্যবস্থাপককে মারধর করেন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) ফৈলজানা শাখায় এ ঘটনা ঘটে। ফৈলজানা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও ইউনিয়ন পরিষদের সদস্য মো. লোকমান হোসেন দুপুরে ব্যাংকে ঢুকে আসবাবপত্র ভাঙচুর এবং ব্যবস্থাপক মো. শামসুজ্জামান নয়নকে মারধর করেন।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

শিরোনাম