একই দিনে হাসিনার তিনটি সাক্ষাৎকার,কিভাবে সম্ভব হলো?

আন্তর্জাতিক ডেস্কঃ
একই দিনে হাসিনার তিনটি সাক্ষাৎকার,কিভাবে সম্ভব হলো? আর এ নিয়েই যত জল্পনা-কল্পনা। ভারতের আশ্রয়ে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তিনটি সাক্ষাৎকার ৩টি আলাদা আন্তর্জাতিক গণমাধ্যমে বুধবার (২৯শে অক্টোবর) প্রকাশিত হয়েছে।

ব্রিটেনের দ্য ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা এবং মার্কিন ও ফরাসি বার্তা সংস্থা, যথাক্রমে রয়টার্স ও এএফপি-তে প্রকাশিত এই সাক্ষাৎকারগুলোতে মোটামুটি একই ধরনের কথাবার্তা বলেছেন তিনি। এর সবগুলোতেই ইমেইলে পাঠানো প্রশ্নমালার জবাবে লিখিত জবাবই দেওয়া হয়েছে, যার ভিত্তিতে ওই প্রতিবেদনগুলো প্রস্তুত করা হয়েছে।

শিরোনাম